খেলাধুলা

গাংনীর গাড়াবাড়িয়ায় প্রীতি ফুটবল খেলায় করমদি জয়ী

By মেহেরপুর নিউজ

November 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

আজ শুক্রবার বিকালে গাড়াবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় গাংনী উপজেলার করমদি একাদশ জয়লাভ করে। করমদি একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সেলোন(এফসিবি)কে পরাজিত করে।নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়। খেলায় বিজয়ী দলের নবিন, জিয়া, সুমন এবং বিজীত দলের মনা ও ইমাদুল গোল করেন।

খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। ধলা আইসি ক্যাম্প ইনচার্জ এ এস আই সাইদুর রহমান প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন। এ সময় আয়োজক কমিটির আহবায়ক মোশায়েব সেখানে উপস্থিত ছিলেন।