টপ নিউজ

গাংনীর গোয়াল গ্রামে সংঘর্ষে ২জন আহত

By মেহেরপুর নিউজ

April 24, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন-চরগোয়ালগ্রামের শেখপাড়ার হযরত আলীর ছেলে লাভলু হােসেন (৩২) ও একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাজন আলী (২৬)। শনিবার সন্ধ্যার দিকে চরগােয়াল গ্রামের জহুরুল ইসলামের দােকানের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত লাভলু জানান, রাজন এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার অপকর্মের জন্য মােতালেব হােসেন নিষেধ করতে গিয়েছিলেন। এর জের ধরে গ্রামের জহুরুলের দােকানের সামনে প্রতিবেশী মোতালেবের কথা কাটাকাটি করছিলেন। পরে তাদের মধ্য হাতাহাতি শুরু হয়। এসময় আমি তাদের ঠেকাচ্ছিলাম। এক পর্যায়ে রাজনের বাবা শহিদুল ইসলাম নিড়ানি (ঘাস কাটার যন্ত্র) দিয়ে আমার মাথায় আঘাত করেন।

আহত রাজনের স্ত্রী বিথী খাতুন জানান,লাভলুসহ গ্রামের কয়েকজন মাঠে শ্যালােমিশন চুরি করেছিল। এ নিয়ে আমার নিষেধ করার কারণে এ হামলা করেন। এদিকে স্থানীয়রা আহত লাভলু ও রাজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।