গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে চরগােয়াল গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,বামন্দী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। উপজেলা কৃষকলীগের মৎস্য ও পানি সম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউল হক-এর সঞ্চালনায়- এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হােসেন । এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।