তোফায়েল হোসেন (গাংনী প্রতিনিধিঃ)
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি চেরাগী পাড়ার চাঞ্চল্যকর ভাবি মালা খাতুনকে হত্যাকারী ঘাতক আকরামকে গ্রেফতার করেছে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স। বৃহস্পতিবার (০৬/১১/২০২০ ইং) তারিখ দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মমিনপুর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
তার দেখানো মতে হত্যা কাজে ব্যবহৃত ফালা উদ্ধার করেন পুলিশ। বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবর আকরাম আলী তার তিন বছরের শিশু পুত্র তানজিমকে মারধর করার সময়, তার পিতা সলেমান, বড় ভাবি সুফিয়া ও ভিকটিম মালা খাতুন বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করাসহ মালা খাতুনকে হত্যার উদ্দেশ্যে পকেটে থাকা আছাড় বিহীন ধারালো ফালা দিয়ে তল পেটে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মালাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মালার চাচা শাহাদত হোসেন সাদু বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর -১৫, তারিখ ০৫/১১/২০ ইং। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোমিনপুর ঘাট এলাকা থেকে ঘাতক আকরাম আলীকে গ্রেফতার করেন।
তার স্বীকারোক্তিতে মহাম্মদপুর গ্রামের প্রতিবেশী ভগ্নিপতির বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র আছাড় বিহীন ফালা আলামত উদ্ধার করে তাকে আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালতে আসামি ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম অত্যন্ত বিচক্ষণতার সাথে কার্যক্রম পরিচালনার মাধ্যমে আসামীকে গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করাসহ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করায় এলাকাবাসী তদন্তকারী কর্মকর্তার প্রতি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।