টপ নিউজ

গাংনীর চিৎলা ফার্ম সড়কে ছিনতাই

By মেহেরপুর নিউজ

November 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ফার্ম সড়কে হাতুড়িপেটা করে এক দম্পতির কাছ থেকে টাকা ও স্বর্ণের অলংকার ছিনতাই এর  অভিযোগ ।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মীর হায়দার আলী ছেলের সমশের তার স্ত্রী আনোয়ারা কে নিয়ে গাংনী শিশিরপাড়ার একটি এনজিও থেকে ১লক্ষ টাকা তুলে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিৎলা ফার্মের সড়কে ৫ জনের একটি দল অতর্কিত তার ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে স্বামী-স্ত্রী দুজন কে পিটিয়ে জখম করে তাদের কাছ থেকে ১ লক্ষ টাকা ও গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।