বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর চেংগাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

By মেহেরপুর নিউজ

April 20, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় আসকার আলী (৪৫) নামের একজন আহত হয়েছেন। আহত আসকার চেংগাড়া গ্রামের মৃত দিদার বকসের ছেলে।

আসকার আলীর দাবি গ্রামের গনি মিয়ার ছেলে জাতীয় পার্টির নেতা জান মহাম্মদ মিন্টু তাকে হামলা করেছেন। তবে পাল্টা অভিযােগ করে জান মহাম্মদ মিন্টু জানান, আসকার আলীর সাথে জমি নিয়ে আমার কােন দ্বন্দ্ব ছিলােনা। সে ভাড়াটিয়া হিসাবে আমাকে হামলা করতে গিয়ে একটি পিলারের সাথে আঘাত লেগে নিজেই আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত আসকার আলীর পরিবার জানান ,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেংগাড়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের পবিবারের সাথে জমি নিয়ে আসকার আলীর বিরোধ চলে আসছিল। এ বিরোধে দাউদ হোসেনের পক্ষ নিয়ে চেংগাড়া গ্রামের গনি মিয়ার ছেলে জাতীয় পার্টির নেতা জান মোহাম্মদ মিন্টু। বৃহস্পতিবার দুপুরের দিকে আসকার চেংগাড়া বাজারে একটি চায়ের দােকানে বসেছিলেন। এসময় জান মোহাম্মদ মিন্টু তাকে হামলা করেছেন। হামলায় আসকার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা। আসকারের মাথায় ক্ষত হয়। যা গাংনী হাসপাতালে চিকিৎসা সম্ভব না। তাই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে পাল্টা অভিযােগ করে জান মহাম্মদ মিন্টু জানান, আমার শরিকানা জমিতে নিকট আত্মীয় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দাউদ হােসেনের ছেলে বাহ উদ্দীন ও আমি ঘর তুলতে গেলে,আসকার আলী ভাড়াটিয়া হিসাবে এসে ঘর তুলতে বাঁধা প্রদান করেন। তাই আমি প্রতিবাদ করছিলাম। এসময় আসকার আমাকে ছুটে এসে মারতে গেলে,একটি পিলারের সাথে ধাক্কা লেগে নিজেই আহত হন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,বিষয়টি অবগত আছি। অভিযােগ পেলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।