গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চৌগাছা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার কাউন্সিল ও কৃষকলীগ নেতা সামিউল ইসলাম।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন অর রশীদ,শ্রমিক লীগ নেতা কমরেড আব্দুস সাত্তার।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন,স্থানীয় আওয়ামী লীগ নেতা াআনারুল ইসলাম, কৃষকলীগ নেতা নাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।l