বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ছাতিয়ান ও কুমারীডাঙ্গা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 06, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান ও কুমারীডাঙ্গা গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যােগে ছাতিয়ান গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, ,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের অন্যতম নেতা ইসতিয়াক আহমেদ চঞ্চল। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।

এছাড়াও বুধবার সন্ধ্যায় কুমারীডাঙ্গা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা খাতুন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,কৃষকলীগ নেতা ইসতিয়াক আহমেদ চঞ্চল প্রমুখ।