বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর জালশুকা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ।। ৩ লক্ষাধীক টাকার মালামাল লুট

By মেহেরপুর নিউজ

June 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । সশস্ত্র ডাকাত দলটি তিন বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। জানা যায়, সোমবার দিবাগত রাত ১ টার সময় ১০/১২ জনের একটি ডাকাতদল প্রথমে গ্রামের  আবুসুদ্দীনের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সিঙ্গাপুরের ১ শত রিংগিট, দেশীয় ১৫ হাজার টাকা,৩ জোড়া  স্বর্ণের দুল ও ৪ টি মোবাইল সেট লুট করে । পরে প্রতিবেশী বশির আহমেদ এর বাড়িতে প্রবেশ করে  ২ টি মোবাইল সেট ও কুদ্দুছ ফকিরের বাড়ি থেকে ১ টি টর্চ লাইট নিয়ে যায়  । সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।