বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 31, 2023

সাহাজুল সাজু :

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সমাজের প্রান্তিক পর্যায়ে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, গুজব ও অপপ্রচার এবং বাল্যবিবাহ প্রতিরােধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার তথা জেলার ঐতিহ্যবাহী জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা তথ্য অফিস সমাবেশের আয়ােজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাজিয়া সিদ্দিকা সেতু। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসন শামীম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ -আল মামুন।

এসময় বক্তব্য রাখেন জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জােড়পুকুরিয়া গ্রামের কৃতিসন্তান ও গাংনী সােনালী ব্যাংকের কর্মকর্তা হাশেম উদ্দীন বাবু, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,সাহারবাটী ইউপি সদস্য সাহাবুউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সমাবেশে জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ পর্যায়ে মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে প্রধান অতিথি জোলা প্রশাসক শামীম হাসান বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরণের খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তােষ প্রকাশ করেন ।