বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর জুগিন্দা পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 17, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অর্থায়নে মসজিদের উদ্বোধন করা হয়।

শুক্রবার মুসল্লীগণের অংশগ্রহণে জুম্মার নামাজের মাধ্যমে মসজিদের নতুন ভবনের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দােয়া ও মােনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মুস্তাকিন বিল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়ােজনে মেহমান হিসাবে বক্তব্য রাখেন, ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার। এসময় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গুলতান হোসেন, হাফেজ মাওলানা মোঃ জাকিরুল ইসলাম, মসজিদের খতিব জিহাদ ইসলাম প্রমুখ। এসময় জুগিন্দা গ্রামের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।