তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। বুধবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে ইবি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রতন। তিনি সকল মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসলমানদের কে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। মেয়েদের মধ্যে জেসমিন খাতুন সপরিবারে ফ্রান্সে এবং ইয়াসমিন খাতুন আমেরিকাতে বসবাস করে। পিতার মৃত্যুতে ইয়াসমিন খাতুন দেশে ফিরছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।