মেহেরপুর নিউজ,০৬ মার্চঃ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের বৃদ্ধ মিয়াজান আলী মিজান (৬৫) কে একটি হুইল চেয়ার দিয়েছে তরুন সংঘ নামের একটি বেসরকারী সংস্থা । শুক্রবার সকাল ১১ টার দিকে মিয়াজান আলী মিজানের নিজ বাস ভবনে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় তরুন সংঘের চেয়ারম্যান শহিদুল ইসলাম,নির্বাহী পরিচালক ইয়াসিন রেজা,প্রকল্প পরিচালক আব্দুল কাদের সবুজ,কমিউনিটি অর্গানাইজার ফারুক হোসেন, সমাজ সেবক জিয়াউল হক জিয়া,তুহিন আহমেদ সহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন। তরুন সংঘের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, তরুন সংঘ একটি বে সরকারী প্রতিষ্ঠান। সম্প্রতি এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাহী পরিচালক ইয়াসিন রেজা বলেন,তরুন সংঘ সংস্থাটি মানবিক সেবায় কাজ করবে। দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় নিয়ে তরুন সংঘের যাত্রা শুরু হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।