গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ফজলুর রহমান ওরফে হেবা ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। সাবেক মেম্বার হেবা তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের বাসিন্দা। বুধবার দিবাগত রাত ৮ টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাস্যেজ্জল এ জনপ্রতিনিধির মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।