টপ নিউজ

গাংনীর তেতুলবাড়িয়া সীমান্তে বিজিবি‘র ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল ফেনসিডিলগুলো উদ্ধার করে।

তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে তেতুলবাড়িয়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।