রাজনীতি

গাংনীর তেতুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

By মেহেরপুর নিউজ

January 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:

মেহেরপুর গাংনী উপজেলার তেতুলবাড়িয়ায় গাংনী আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হেসেনের নির্বাচনী অফিসে অগুন দিযে পুড়িয়ে দিয়েচে দুবৃত্তরা।

বুধবার দিবাগত মধ্যরাতে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে কারা বা কি কারনে  এ আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি মকবুল হোসেনের সমর্থকরা।

জানা গেছে,বুধবার রাতে নির্বাচনী প্রচারনা শেষ করে নেতাকর্মী সমর্থকরা বাড়ে ফিরে যায়। পরে মধ্য রাতে তারা জানতে পারে কে ব কারা তাদের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের সামিয়ানা,সাইডের পালসহ বেশ কিছু জিনিস পুড়ে যায়।

তেতুবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হদা বিশ্বাস জানান, রাতে নির্বাচনী অফিসে প্রচারনা শেষ করে বাড়ি ফিরে যাই। পরে রাত আনুমানিক ২টার দিকে তিন শুনতে পান অফিসের অগুন দিয়েছে দূবৃত্তরা।