বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর তেরাইলে ডাকাতের অস্ত্রঘাতে প্রবাসির স্ত্রী ও মেয়ে আহত ।। এক ডাকাত আটক

By মেহেরপুর নিউজ

November 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:

মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামে  ডাকাতদলের ধারালো অস্ত্রাঘাতে প্রবাসী সাবান আলীর স্ত্রী ও মেয়ে মারত্মক জখম হয়েছে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে এক ডাকাত গ্রামবাসীর হাতে ধরা পড়ে।ডাকাতকে গনপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দিয়ে জনতা। আহত মা ও মেয়েকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রবাসী সাবান আলীর ভাই বামন্দি ইউপি সদস্য জিয়ারুল ইসলাম জানান,বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫/১৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী সাবানের বাড়ির প্রাচির টপকে বাড়িতে প্রবেশ করে। এর পর তারা ঘরের টিন কেটে ঘরে ডোকে। এ সময় সাবানের স্ত্রী ও মেয়ে চিৎকার শুরুর করলে তাদের অস্ত্রাঘাতে স্ত্রী সাইমা ও মেয়ে শোভা জখম হয়। অপরদিকে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে মোস্তফা নামের এক ডাকাতকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাত সদস্য মোস্তফাকে আটক করে আহত অবস্থয় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই ফারুক সাংবাদিকেদের জানান, আটক ডাকাত সদস্য মোস্তফা  মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে।