বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর তেরাইলে সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ী আহত

By মেহেরপুর নিউজ

June 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হান্নান বিশ্বাস(৫৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আহত হান্নান বাড়ি ফিরেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: অলোক কুমার দাস জানান,আহত ব্যবসায়ী হান্নান বিশ্বাসের ডান পা ভেঙ্গে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার তেরাইল বাগান পাড়ার আহমেদ আলীর ছেলে হান্নান বিশ্বাস(৫৫) মটর সাইকেল নিয়ে ব্যবসায়ী কাজে গাংনী বাজারে আসার জন্য মেহেরপুর-কুষ্টিয়া সড়কে তেরাইল নামক স্থানে প্রধান সড়কে উঠতে গিয়ে অপরদিক থেকে আসা একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হান্নান বিশ্বাস ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এসময় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।