ফলোআপ মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার মেহেরপুর কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত ব্যবসায়ী আশরাফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে নাটোরের বনপাড়া নামক স্থানে শনিবার সকাল ৬ টার দিকে এ্যাম্বুলেন্সের ভিতরে সে মারা যায়। শনিবার দুপুরে বাদ জোহর গাংনী থানা পাড়া মসজিদে নামাজের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে আশরাফুলকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। উল্লেখ্য,বৃহস্পতিবার সকাল ৯ চটার দিকে কুষ্টিয়ায় হালখাতার কার্ড বিতরনে যাওয়া পথে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে একটি চলন্ত ট্রাক ও বাসের মাঝখানে পড়ে সিনজেনটা কোম্পানীর মাঠ কর্মী লাল্টু মারা যায় এবং সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম আহত হয়। আহত আশরাফুল কে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে তাকে রাজহাহী মেডিবেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ ঘন্টা চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে দায়িত্বরত চিকিৎসকরা। ঢাকায় যাওয়ার পথে সে মারা যায়।