সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল -জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এ কলেজের সিনিয়র প্রভাষক এস,এ,এম মাসুম উল হক মিন্টুকে পূনরায় (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সােমবার দুপুরে কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় মাসুম উল হক মিন্টুকে এ দায়িত্ব দেয়া হয়। উল্লেখ্য,তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ গােলাম মােস্তফা সম্প্রতি স্ট্রােক মারা যান।এর পর থেকে পদটি শূন্য হয়। ফলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয় কলেজের সিনিয়র প্রভাষক মাসুম উল হক মিন্টুকে। মাসুম উল হক বিগত ২০১১-১২ ইং সালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।