বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর দিগলকান্দি গ্রামে কৃষকলীগের উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 07, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে সরকারের নানা মুখি উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে ধানখােলা ইউনিয়ন কৃষকলীগের উদ্যােগে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ-এর পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন। এসময় বক্তব্য রাখেন ধানখােলা ইউনিয়ন যুবলীগের সভাপতি কেসমত আলী,উপজেলা কৃষকলীগের নেতা ওবাইদুল্লাহ,যুবলীগ নেতা মানিক হােসেন আপন,দিগলকান্দি ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মাবুদ,সাধারণ সম্পাদক আকবর আলী,কৃষকলীগ নেতা ওলিউল্লাহ।