রাজনীতি

গাংনীর দেবীপুর ভোট কেন্দ্রে গোলযোগ সৃষ্টি চেষ্টাকালে একজন আটক

By মেহেরপুর নিউজ

January 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী: গাংনী উপজেলার দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথের মধ্যে গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে আবুল বাশার নামের একজন কে আটক করেছে পুলিশ। আটক আবুল বাশার সতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের এজেন্ট ও দেবীপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। আজ সকাল ৯ টার দিকে ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগ সৃষ্টির চেষ্টা চালালে তাকে ঘটনাস্থল থেকে আটক করেন পুলিশ।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ মেহেরপুর নিউজকে বলেন,এএসপি সার্কেল আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম ভোট কেন্দ্রে গন্ডগোল সৃষ্টির অভিযোগে তাকে আটক করে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুহাম্মদ আব্দুস সালাম জানান, ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা নেবে।