গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামের মাঠে বিষপ্রয়ােগ করে মসুর ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ধর্মচাকী গ্রামের লিটন মাহমুদ এর জমির মসুর ক্ষেত দুর্বৃত্তরা বিষ প্রয়ােগে পুড়িয়ে দেয়।
জমির মালিক লিটন মাহমুদ অভিযোগ করে বলেন,গ্রামের আব্দুল কুদ্দুসের সাথে আমার জমি নিয়ে বিরােধ চলছে। শক্রতাবশত সে আমার জমির মসুর ক্ষেতে বিষপ্রয়ােগ করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছি। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।