বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ধানখােলা ইউপির উদ্যােগে সেবাগ্রহীতার সঞ্চয়ের টাকা প্রদান

By মেহেরপুর নিউজ

February 27, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ভি জি ডি কার্যক্রমের সঞ্চয়ের টাকা সেবাগ্রহীতাদের মাঝে প্রদান করা হয়েছে। সােমবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়। ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে এ টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামসহ পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ।