বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ধানখােলা গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 01, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানখােলা বাজারপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন, ধানখােলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বশির আহমেদ। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন অর রশীদ, রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আবু হােসেন আবু,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন,আকাশ তপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।