বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ধানখোলা ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য আর নেই

By মেহেরপুর নিউজ

July 30, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের জাফর আলী মেম্বর আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা অসুখে ভুগছিলেন। আজ বিকেল ৩ টার দিকে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জাফর আলী ধানখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচ বারের মেম্বর। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি। ধানখোলা ইউনিয়ন ‘খ’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ছিলেন জাফর আলী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।