রাজনীতি

গাংনীর ধানখোলা বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারি:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারের আওয়ামীলীগ অফিসের পাশ থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাটি উদ্ধার করে গাংনী থানায় নিয়েছে পুলিশ। তবে বোমা রাখার দায়ে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গাংনী থানার ওসি মাসুদুল আলম মোবাইল মেহেরপুর নিউজ প্রতিনিধিকে জানান,বুধবার দুপুরে সংবাদ পেয়ে গাংনীর ধানখোলা বাজারের একটি পরিত্যক্ত ভবনে অবস্থিত আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মকলেচুর রহমান মুকুলের নির্বাচনী অফিসের পাশ থেকে একটি বোমা উদ্ধার করে নিয়ে এসেছে গাংনী থানা পুলিশ।