বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ধানখোলা বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং মতবিনিময়

By মেহেরপুর নিউজ

November 10, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ধানখোলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধানখোলা শাখার এজেন্ট নাদিম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান।

প্রতিষ্ঠানটির মেহেরপুর জেলা শাখা অফিসার আব্দুল মঈন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এভিপি ইসলামী ব্যাংক বাংলাদেশ মেহেরপুর শাখা ম্যানেজার জাহাঙ্গীর আলম। এ সময় ধানখোলা এজেন্ট ব্যাংকের ইনচার্জ আসাদুজ্জামানসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মকবুল হোসেন।