অন্যান্য

গাংনীর নওদা মঠুমুড়া থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

March 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মঠমুড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটক সাইফুল একই গ্রামের বিশ্বনাথের ছেলে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর ডিবি পুলিশের ওসি আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। ডিবি পুলিশের ওসি আখতারজ্জামান জানান, গোপন সংবাদে খবর পাওয়া যায় গাংনী উপজেলা নওয়দা মঠমুড়া গ্রামের বিশ্বনাথের ছেলে সাইফুল ফেনিসিডিলে চালান বামন্দীর দিকে নিয়ে আসছে।এমন খবরের ভিত্তিতে নওদা মঠমুড়া এলঅকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে প্যাকেট জাত অবস্থায় ৯০ বোতল ফেন্সিডিল সহ সাইফুল কে আটক করে মেহেরপুর ডিবি অফিসে নেয়া হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।