বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর নওপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

March 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামের বাগানপাড়ার বেলাল হোসেনের শিশু পুত্র রাজ(২) ডোবার পানিতে ডুবে মারা গেছে।

আজ সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়,গাংনী উপজেলার নওপাড়া গ্রামের বেলাল হোসেনের শিশু পুত্র বাড়ির উঠানে উঠানে খেলার সময় অসাবধানবশত পাশে থাকা পানির ডোবার মধ্যে পরে যায়। এ সময় পরিবারের লোকজান শিশুটিকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে শিশু রাজের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।