বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর নিজুদীপা মহা শ্মশানের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 04, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার (কুচুইখালি) মহা শ্মশানের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন ও শ্রী শ্রী কালি পূজা এবং মহাপ্রভুর ভােগরাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বােধন ও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাসের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক ও কৃষকলীগ নেতা রিয়াজ উদ্দীন, গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খােরশেদ আলম,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক। গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সঙ্গীত বিভাগের শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানখােলা ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি আলহাম্মদু মিয়াসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য অশােক চন্দ্র বিশ্বাস নিজুদীপা মহা শ্মশান কমিটিকে ৫০ হাজার টাকার চেক অনুদান হিসাবে প্রদান করেন।