বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পলাশীপাড়ায় শ্বাসরোধ করে গৃহবধুকে হত্যার অভিযোগ

By মেহেরপুর নিউজ

December 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়ায় পারভীন আক্তার  নামের এক গৃহবধুকে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শুশুর পরিবারের লোকজন এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এদিকে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। জানা গেছে, আজ রোববার সকাল ১০ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়ার ভোগল আলীর স্ত্রী পারভীন আক্তার কে অচেতন অবস্থায় উদ্ধার করে তার প্রতিবেশীরা গাংনী স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে এ ঘটনায় পারভীনের পিতা করমদি গ্রামের খলিলুর রহমান অভিযোগ করে বলেন,তার মেয়েকে অনেকদিন ধরেই তার শশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিলো। তারই জের ধরে গত রাতে বা কোনো এক সময় তারা তার মেয়েেকে হত্যা করেছে বলে সে অভিযোগ করে। খবর পেয়ে গাংনী পুলিশ  লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। এ ব্যাপারে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।