বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রায়পুরে ভয়াবহ অগ্নিকান্ড ।। ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

By মেহেরপুর নিউজ

March 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে গৃহকর্তা ফেরদৌস জানিয়েছেন। গাংনী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৃহকর্তা ফেরদৌস জানান, ঘটনার সময় তিনি স্ব-স্ত্রীক শ্বশুর বাড়ি অবস্থান করছিলেন। হঠাৎ বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে ফোন করলে ফেরদৌস গাংনী থানা পুলিশ ও মেহেরপুর দমকল বাহিনীকে খবর দেন। পুলিশ ও দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়। গৃহকর্তা আরো জানান, বাড়িতে কেউ ছিলো না। ঘরের মধ্যে নগদ টাকা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। প্রতিবেশী জমসেদ মেম্বার জানান, আজ সোমবার ভোরের দিকে গৃহকর্তা ফেরদৌসের বাড়িতে প্রচন্ড শব্দ হয়। সেই সাথে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। টের পেয়ে ফেরদৌস ও পুলিশকে জানানো হয়। গ্রামবাসীরা চেষ্টা করে ও আগুন নেভাতে পারেনি।