মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষের জের ধরে শিমুলতলা গ্রামের রুস্তম নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে মিনাপাড়া গ্রামবাসী।
আহত সামসুল হকের ছেলে মামুন (২৫) ঢাকার সালাউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২ টা ৩০ মিনিটের সময় মারা গেছে বলে জানিয়েছেন তার চাচাত ভাই যুবলীগ নেতা মোশাররফ হোসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ বুধবার সকাল ৬টার দিকে রুস্তম আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। । এসময় শিমূলতলা গ্রামের ৫টি বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১৫টি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেন গ্রামবাসীরা। এই সংঘর্ষে ১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।
অনাকাংখিত ঘটনা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ রুস্তমের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিমুলতলা গ্রামের বুদু মণ্ডলের ছেলে খয়বার আলী মাস্টারের সঙ্গে পার্শ্ববর্তী মিনাপাড়া গ্রামের শামসুল হকের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে
উভয়পক্ষের ৬ জন আহত হন। আহত মামুন মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২ টা ৩০ মিনিটের সময় মারা গেছে এমন গুজব উঠে। এ ঘটনার জের ধরে তারা শিমুল তলার রুস্তমকে পিটিয়ে হত্যা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গাংনীর মিনাপাড়া গ্রামের সামসুল হক ও পাশের শিমূলতলা গ্রামের বুদু মন্ডলের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে অনেকদিন থেকে। এ বিরোধের জের ধরে সোমবার উভয়পক্ষের মধ্যে রক্তক্ষঢূ সংঘর্ষের সৃষ্টি হয়।