মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার দিঘল কান্দিগ্রামে এক ভয়াবহ অগ্নীকান্ডে ১৫ বিঘা জমির পান বরজ ও দু’টি বাড়ির মামাল, ধান গমসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দিঘলকান্দি গ্রামের গ্রামবাসী জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ আকবর আলী বাড়িতে ধোয়া দেখে গ্রিামবাসী সেখানে ছুটে যায় কিন্তু আগুনে পানি দেয়ার আগেই আকবর আলীর বাড়ির ৩টি ঘর ও সাজদার আলীর বাড়িসহ ৬০ মন গম, ২০ মন ধান পুড়ে ছাই হয়ে যায়। এ্সময় বাড়ির পাশের ৬ বিঘা গমের ক্ষেত ও ১৫ বিঘা জমির পান বরজে আগুন লেগে পুড়ে যায়। গ্রামবাসিরা আগুন নিয়স্ত্রণে না আনতে পেরে মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার হাবিবুর রহমান জানান, দিঘলকান্দি গ্রামের মোট ১৩ জনের ১৫ বিঘা জমির পানের রবজ, ৬বিঘা জমির পাকা গম ক্ষেত, ৬০ মন গম ও ২০ মন ধান পুড়ে গেছে। তিনি আরো বলেন আগুনে ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষাধিক টাকা । তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।