বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পাকুড়িয়া গ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

By মেহেরপুর নিউজ

November 23, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

নারী-পুরুষ বলে বিভেদ নয় আমরা সকলে মানুষ হই মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, নারী-পুরুষ বলে নিজেরা বিভেদ তৈরী না করে আমরা সকলেই মানুষ হই। নারী অধিকার বা পুরুষ অধিকারের কথা না বলে সবাই আমরা একযোগে দেশের উন্নয়নে কাজ করি। সমাজের জন্য কাজ করি। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করি। আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশেষ ১০ টি উদ্দ্যোগ গ্রহণ করেছেন সে গুলো বাস্তবায়নে কাজ করি। নারীর ক্ষমতায়নের বিষয়ে সরকার উদ্দ্য্গো গ্রহণ করেছেন তা বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আপনারা নিজ নিজ জায়গা থেকে সরকারের নেওয়া সকল উদ্দ্যোগকে সফল করতে সহযোগিতা করবেন।

সোমবার বিকেলে পাকুড়ীয়া কমিউনিটি কোর প্রুপ এর লানিং সেন্টার চত্বরে এ জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব, ছাত্রলীগের নেতা ওয়াজ্জেল হোসেন, যুবলীগের নেতা মুক্তারুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।