বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পীরতলা গ্রামে গৃহবধূর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

October 29, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামে নুপুর খাতুন (২৫) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গৃহবধূ নুপুর পীরতলা গ্রামের মসজিদপাড়ার লিটন হােসেনের স্ত্রী।

শনিবার দুপুরে স্বামীর ঘর থেকে নুপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে নুপুর স্বামীর উপর অভিমান করেন। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে স্বামীর ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।