বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পুনর্নির্বাচিত চেয়ারম্যান এম এ খালেকের সাথে এমপি সাগরের সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

May 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে গাংনী উপজেলা পরিষদের পুনর্নির্বাচিত চেয়ারম্যান এম এ খালেক মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার দুপুরের দিকে। এম এ খালেক মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এম এ খালেক মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে ফুলেল শুভেচ্ছা জানান। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।