মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত একটি এলজি সার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ডিএডি হেলাল এর নেতৃত্বে র্যাবের একটি দল মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামে অভিযান চালায়। তারা গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও সার্টারগানটি উদ্ধার করেন। র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি হেলাল জানান,ধারনা করা হচ্ছে সন্ত্রাসীরা নাশকতা ঘটানোর জন্য অস্ত্রটি বহন করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়েগেছে।