বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পৃথক দু’টি স্থানে বোমা বিস্ফোরণ

By মেহেরপুর নিউজ

January 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দু’টি স্থানে ২ টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে কোন হতাহতের থবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আমতৈল গ্রামের মাঠের মধ্যে একটি ও একই উপজেলার শালদহ মাঠের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটের সময় অপর বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। গাংনী থানার ওসি মাছুদুল আলম বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন,ভোট কেন্দ্র থেকে অনেক দূরে মাঠের মধ্যে বোমাগুলোর  বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে নির্বাচনী ভোট কেন্দ্রের কাছাকাছি কোন ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করা হলে আইনশৃংখলা বানিীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।