বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের যুবকদের নিয়ে সমাবেশ

By মেহেরপুর নিউজ

November 16, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের যুবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাত টার দিকে শাহিদুজ্জামান শিপু’র নিজস্ব কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা তানভীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে বক্তব্য রাখেন যুবক সম্প্রদায়ের শামীম, হীরক, সজীব, রহিদুল, পান্না প্রমুখ। এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, শেখ রাসেল মেমোরিয়াল ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, পূর্ব মালসাদহ গ্রামের সাবেক সদস্য আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক। সমাবেশে প্রায় দুই শতাধিক যুবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।