টপ নিউজ

গাংনীর পৌর এলাকা তিন নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 14, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা (খ্রিস্টানপাড়া) গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই গ্রামের শাহাদত হোসেন সাধু’র আম্রকাননে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিন নম্বর ওয়ার্ড চৌগাছা (খ্রিস্টানপাড়া) গ্রামের গির্জার সভাপতি সুশান্ত এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আয়েশা খাতুন আশা। এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক। সমাবেশে প্রায় তিন শতাধিক স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।