বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পৌর এলাকা দুই নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 13, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া (মাঠপাড়া) গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে ওই গ্রামের ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেনের আম্রকাননে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুই নম্বর শিশিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।

স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক। সমাবেশে প্রায় তিন শতাধিক স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।