টপ নিউজ

গাংনীর পৌর এলাকা ২ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 06, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে (শিশিরপাড়া) মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে আবুল কালামের বাঁশ বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর যুগ্ন আহবায়ক জীবন আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন। স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশে বক্তব্য রাখেন দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হকসহ স্থানীয় মিনারুল, তৈয়ব, মাজিদুল, শফিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।