তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড (পূর্ব মালসাদহ) গ্রামের স্কুল পাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু। মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।
স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যাওয়া ও সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে বক্তব্য রাখেন পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক। এ সময় প্রায় তিন শতাধিক স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।