বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর পৌর এলাকা ৭ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 01, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে পলাশ কমিশনারের বাঁশ বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু, মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় সাবেক মেম্বার আইয়ুব আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক, যুবলীগ নেতা জাকির হোসেন, আরশাদ আলী, শামীম রেজা, রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।