সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনােনয়ন না পেয়ে দলকে উপেক্ষা করে জনগণের উৎসাহে নির্বাচনে অংশ নেয়ার অপরাধে দলের নেতা সােহেল আহমেদকে স্থানীয় আওয়ামী লীগের সুপারিশে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল।
দীর্ঘ সময় পর হলেও বহিষ্কৃত এ নেতাকে অবশেষে দলে নিলাে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গণতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মােতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সােহেল আহমেদ। বিষয়টি পর্যালােচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে সােহেল আহমেদকে ক্ষমা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।