বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বহিস্কৃত ২ ইউপি চেয়ারম্যানকে দলে নিলাে আওয়ামী লীগ

By মেহেরপুর নিউজ

January 26, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনােনয়ন না পেয়ে দলকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় অপরাধে দলের ২জন নেতাকে স্থানীয় আওয়ামী লীগের সুপারিশে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এরা হলেন-গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভােটে জয়লাভকারী চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা মিজানুর রহমান রানা এবং ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা আনােয়ার হােসেন পাশা।

দীর্ঘ সময় পর হলেও বহিষ্কৃত ২ নেতাকে অবশেষে দলে নিলাে আওয়ামী লীগ।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গণতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মােতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন মিজানুর রহমান রানা ও আনােয়ার হােসেন পাশা।

বিষয়টি পর্যালােচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ২জনকে ক্ষমা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।