গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাঁধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করােনাকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তার অংশ হিসাবে শিক্ষার্থীদের এ খাদ্য উপহার দেয়া হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের মাধ্যমে এ খাদ্য উপহার বিতরণ করেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল,গাংনী পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ।