অন্যান্য

গাংনীর বামন্দিতে লাইসেন্সবিহীন গুড়া দুধ ও পলিথিন রাখার দায়ের ২ ব্যাবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

March 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে লাইসেন্স বিহীন গুড়া দুধ বিখ্রি  পলিতিন রাখার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে ২ ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্রাজিষ্ট্রেট  জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। জানা গেছে, সোমবার বিকালে গাংনী উপজেলার বামন্দি বাজারে লাইসেন্স বিহীন গুড়া দুধ বিক্রির অভিযোগে হাবিবুর রহমানের ছেলে জয়নাল আবেদীনের ২ হাজার টাকা এবং নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে সিতাব আলীর ছেলে শহিদুল ইসলামের নিকটে থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।